ডেভিডের আরও বিজয়

1. দায়ূদ পলেষ্টীয়দের আক্রমণ করে তাদের যুদ্ধে পরাজিত করেন এবং পলেষ্টীয়দের কাছ থেকে গাত্‌ ও তার পার্শ্ববর্তী ছোটখাটো শহরগুলি দখল করে নিয়ে নেন

2. এরপর তিনি মোয়াবীয়দের হারিয়ে তাদের নিজের বশ্যতা স্বীকার করতে বাধ্য করান

3. সোবার রাজা হদরেষরের সেনাবাহিনীর সঙ্গেও দায়ূদ যুদ্ধ করেন

4. তিনি হদরেষরের কাছ থেকে 7,000 রথের সারথী সহ 1,000 রথ, 20,000 সৈনিক আদায করা ছাড়াও হদরেষরের অধিকাংশ রথ নষ্ট করে দিয়েছিলেন

5. অরামীয়রা দম্মেশক থেকে সোবার রাজা হদরেষরকে সাহায্য করতে এলে দায়ূদ তাদেরও পরাজিত করেন এবং 22,000 অরামীয় সেনাকে হত্যা করেন

6. এরপর দায়ূদ অরামের দম্মেশকে দুর্গ বানান

7. হদরেষরের সেনাবাহিনীর থেকে সোনার ঢালগুলি দায়ূদ জেরুশালেমে এনেছিলেন

8. টিভত্‌ ও কূন শহর থেকে তিনি প্রচুর পরিমাণে পিতলও এনেছিলেন

9. হমাতের রাজা তযূ যখন খবর পেলেন, দায়ূদ সোবার রাজা হদরেষরের সেনাবাহিনীকে পরাজিত করেছেন,

10. তখন তিনি তাঁর পুত্র হদোরামকে দিয়ে সন্ধিপ্রস্তাব করে দায়ূদের কাছে আশীর্বাদ নিতে পাঠালেন য়েহেতু দায়ূদ হদরেষরকে পরাজিত করেছিলেন

11. ইদোম, মোযাব, অম্মোন, অমালেক এবং পলেষ্টীয় থেকে দায়ূদ য়ে সোনা, রূপো এবং পিতলের জিনিষপত্র পেয়েছিলেন তা দিয়ে তিনিও একই কাজ করলেন

12. লবণ উপত্যকায সরূযার পুত্র অবীশয় 18,000 ইদোমীয়কে হত্যা করে

13. অবীশয় ইদোমে এক সৈন্যবাহিনীর দলও বসাল এবং ইদোমীয়রা দায়ূদের বশ্যতা স্বীকার করে

ডেভিডের প্রশাসন

14. সমস্ত ইস্রায়েলের শাসক দায়ূদ তাঁর সমস্ত প্রজাদের প্রতি ন্যায় ও সম বিচার নিয়ে ইস্রায়েল শাসন করেন

15. তাঁর সেনাবাহিনীর প্রধান ছিলেন সরূযার পুত্র য়োয়াব

16. অহীটূবের পুত্র সাদোক আর অবিযাথরের পুত্র অবীমেলক যাজক ছিলেন

17. যিহোয়াদার পুত্র বনায়ের দায়িত্ব ছিল করেথীয ও পলেথীযদের পরিচালনা করা

Bibles

Books

Chapters